ত্রিপুরা কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণ’: ৪ আসামির জবানবন্দি
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ত্রিপুরা কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণের’ মামলায় চার আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।
জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আসামিরা হলেন- রনি বিকাশ ত্রিপুরা (৩২), ডেটল বাবু ত্রিপুরা (১৯), সুমন বিকাশ ত্রিপুরা (২২) ও রিমন ত্রিপুরা (২২)।
মামলার বরাতে পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ১৫ বছরের এক কিশোরী তার আত্মীয়ের সঙ্গে স্থানীয় কালী মন্দিরে পূজা দেখতে যায়। এ সময় স্থানীয় চার যুবক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
কিশোরীর বড় বোন মাটিরাঙা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। খাগড়াছড়ি ও চট্টগ্রাম থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, আসামিদের মধ্যে দুজন বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরিফুল ইসলাম এবং বাকি দুজন শুক্রবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিমু সরকারের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ছাড়া কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আদালতে জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
আরও পড়ুন:
