২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজা দেখতে বেরিয়ে ‘ধর্ষণের শিকার’ ত্রিপুরা কিশোরী, আটক ২

খাগড়াছড়িতে স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে এলাকাবাসী দুইজনকে আটক করে পুলিশে দেয়।

পূজা দেখতে বেরিয়ে ‘ধর্ষণের শিকার’ ত্রিপুরা কিশোরী, আটক ২
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 09:54 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার কালি মন্দিরে পূজা দেখতে যাওয়া এক ত্রিপুরা কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই তরুণকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার স্থানীয়রা ওই দুজনকে আটক করে পুলিশে দেয় বলে জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

আটকদের মধ্যে রনি বিকাশ ত্রিপুরা (৩২) উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকার বাসিন্দা এবং অন্যজন একই এলাকার ১৭ বছরের কিশোর।

পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “সোমবার রাত সাড়ে ১০টার দিকে ১৪ বছরের এক কিশোরী তার আত্মীয়ের সঙ্গে স্থানীয় কালি মন্দিরে পূজা দেখতে যায়। এ সময় স্থানীয় চার কিশোর ও যুবক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে তা ব্যর্থ হয়।”

তিনি বলেন, সন্ধ্যায় এলাকাবাসী দুইজনকে আটক করে পুলিশে দেয়। তবে এ ঘটনায় জড়িত আরও দুই তরুণ পলাতক আছেন। 

পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ভুক্তভোগী কিশোরীসহ আটক দুইজন পুলিশ হেফাজতে আছেন। অন্য দুইজনকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।