২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, বৃদ্ধ নিখোঁজ

সামছুউদ্দিন বেপারী গরুর ঘাস কাটার জন্য নিজের ডিঙি নৌকায় করে ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন।

ধলেশ্বরীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, বৃদ্ধ নিখোঁজ

ধলেশ্বরী নদীর ফুলহার লঞ্চ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 06:45 PM

Updated : 26 Jan 2024, 06:45 PM

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধলেশ্বরীতে বাল্কহেডের ধাক্কায় ডিঙি নৌকাডুবির ঘটনা ঘটেছে; এ সময় নৌকায় থাকা এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

রোববার সকাল ৬ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর ফুলহার লঞ্চ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. নাছির উদ্দিন জানান।

নিখোঁজ সামছুউদ্দিন বেপারী (৭০) ওই ইউনিয়নের ফুলহার গ্রামের বাসিন্দা।

পরিদর্শক বলেন, সকালে সামছুউদ্দিন বেপারী গরুর ঘাস কাটার জন্য নিজের ডিঙি নৌকায় করে ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় খালি একটি বাল্কহেডের ধাক্কায় ডিঙি নৌকাটি তলিয়ে যায়। এরপর থেকে নৌকায় থাকা সামছুউদ্দিন নিখোঁজ হন।

নিখোঁজের সন্ধান পেতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]