মাদারীপুরে এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
কোন পরিবহনের চাপায় তিনি নিহত হয়েছেন তা সনাক্ত করা যায় নি বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয় পার হবার সময় গাড়ি চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পাঁচ্চর এলাকার নাইম ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে বলে শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ।
নিহত আহমদ বেপারী (৭০) শিবচর উপজেলার বাহাদুরপুর বালাকান্দি এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে পাঁচ্চর নাইম ফিলিং স্টেশনের সামনে এক্সপ্রেসওয়ে পার হয়ে অপর পাশে যাচ্ছিলেন আহমদ বেপারী। এসময় ঢাকাগামী অজ্ঞাত পরিবহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
ওসি শাকিল জানান, কোন পরিবহনের চাপায় তিনি নিহত হয়েছেন তা সনাক্ত করা যায় নি। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
