০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মাগুরায় বিএনপির ৪ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার সৈয়দ রফিকুল ইসলাম তুষার সদর থানা বিএনপির সাবেক সভাপতি।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2022, 09:16 PM

Updated : 24 Dec 2022, 10:27 PM

মাগুরায় বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এর মধ্যে শনিবার দুপুরে একজন এবং আগের দিন রাতে আরও তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান। 

শনিবার দুপুরে গ্রেপ্তার সৈয়দ রফিকুল ইসলাম তুষার সদর থানা বিএনপির সাবেক সভাপতি; তাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য তিনজনের নাম জানাতে পারেনি পুলিশ।  

মাগুরা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আহসান হাবিব কিশোর জানান, শহরের ইসলামপুর পাড়ায় তার বাড়ির মুখোমুখি একটি বাড়িতে দীর্ঘদিন ধরে জেলা বিএনপির কার্যালয় রয়েছে। সেই বাড়িটির মালিকও তিনি। সেখানে প্রতিনিয়ত পুলিশ প্রহরা থাকে।

শনিবার দুপুরে সেখানে এক গাড়ি পুলিশ আসে। তারপর তারা সৈয়দ রফিকুল ইসলাম তুষারকে গ্রেপ্তার করে নিয়ে যায়।  

সদর থানার ওসি মোস্তাফিজুর বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রফিকুল ইসলাম তুষারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির আরও তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের নামেও মামলা আছে।