যশোরে দুই বাসের মাঝে পড়ে প্রাণ গেল বাসচালকের
সাতক্ষীরায় বাস রেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
যশোরের শার্শার বাগআচড়ায় দুই বাসের মাঝে চাপা পড়ে এক বাসচালকের প্রাণ গেছে।
সোমবার রাত ৯টার বাগআচড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বাসচালক হাফিজুর রহমান (৫৫) শার্শার সামটা গ্রামের মুজিবর রহমানের ছেলে।
মুজিবর রহমান বলেন, সাতক্ষীরায় বাস রেখে বাড়ি ফিরছিলেন তার ছেলে হাফিজুর। বাগআচড়া বাসস্ট্যান্ডে বাস পরিবর্তন করে তিনি আগের বাসে উঠতে যাচ্ছিলেন। সেসময় দুই বাসের মাঝখানে পড়ে মাথায় আঘাত পান। পরে যশোর সদর হাসাপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
