২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে খাদ্যের কোনো অভাব নেই: খাদ্যমন্ত্রী

এ সময় পুষ্টিহীনতা দূর করতে জিংক সমৃদ্ধ ধানের আবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।  

দেশে খাদ্যের কোনো অভাব নেই: খাদ্যমন্ত্রী

সিরাজগঞ্জ সরকারি খাদ্য গুদাম পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় কথা বলেন খাদ্যমন্ত্রী।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 06:04 PM

Updated : 29 Dec 2022, 06:04 PM

দেশে পর্যাপ্ত ধান-চাল মজুত আছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, “দেশে খাদ্যের কোনো অভাব নেই। মুনাফার লোভে ও সংকট সৃষ্টির জন্য কেউ ধান-চাল অবৈধভাবে মজুত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি খাদ্য গুদাম পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় পুষ্টিহীনতা দূর করতে জিংক সমৃদ্ধ ধানের আবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।  

সভায় রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বিসহ প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা ছিলেন।