২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বজ্রপাতে নারীর মৃত্যু

এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2024, 05:05 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

খুলনার পাইকগাছা উপজেলায় বজ্রপাতে নারীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার দুপুরে উপজেলার কেওড়াতলা মৌজায় একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে বলে লষ্কর ইউনিয়ন পরিষদের সদস্য হাসানুজ্জামান জানান।

মৃত ৪৫ বছর বয়সী লাকি খাতুন (৪৫) উপজেলার লক্ষ্মীখালী গ্রামের তোফাজ্জলের স্ত্রী।

পাইকগাছা উপজেলার লষ্কর ইউনিয়ন পরিষদের সদস্য হাসানুজ্জামান বলেন, ভুট্টোর চিংড়ি ঘেরে চার ব্যক্তি শেওলা বাছাইয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। তখন বজ্রপাতে ঘটনাস্থলেই লাকি মারা যান।

এছাড়া ওড়াবুনিয়া গ্রামের হরিপদ মণ্ডলের ছেলে সন্তোষ সানা ও তার স্ত্রী সুভদ্রা সানা এবং ফজিলা খাতুন আহত হন।

তাদের মধ্যে সন্তোষ ও ফজিলা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে সুভদ্রা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান এ ইউপি সদস্য।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে পাইকগাছা থানার ওসি তুষার কান্তি দাস জানান।