২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেপ্তার

বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেপ্তার
শহীদুল্লাহেল কবির ফারুক।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 04:23 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহেল কবির ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে গাইবান্ধা জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার।

গ্রেপ্তার ফারুক (৫০) উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোশাররফ হোসেন নওশার ছেলে এবং ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক।

ওসি শাহিনুর বলেন, গোপন খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করা হয়। বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত বছরের ২২ ডিসেম্বর জেলা শহরের পলাশপাড়ায় ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিছুদিন পর জামিনে মুক্তি পান ফারুক।