১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় ভারতীয় মদসহ ৭ যুবক আটক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকরা জানিয়েছে, সীমান্ত থেকে মদ সংগ্রহ করে নিজের এলাকায় নিয়ে যাচ্ছিলেন তারা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2024, 03:51 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

নেত্রকোণার কলমাকান্দায় ভারতীয় মদসহ সাত যুবককে আটক করেছে যৌথবাহিনী। 

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাহাদুরকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন। 

আটকরা হলেন, মোহনগঞ্জ উপজেলার নাগডরা গ্রামের উদয় (২৪), কানুন (২৬), বিশ্বজিৎ (২১), নিকাশ (২২), মোহাম্মদ পাভেল (২০), কালি পদ (৩৫) ও সাপ্ত চন্দ্র (২৩)।

তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে আট বোতল ভারতীয় মদ।  

শনিবার সকালে ওসি ফিরোজ বলেন, শুক্রবার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কে চেকপোস্ট পরিচালনা করে যৌথবাহিনী। চেকপোস্টে সন্ধ্যায় কলমাকান্দা থেকে ঠাকুরাকোনাগামী একটি অটোরিকশা থামায় যৌথবাহিনীর সদস্যরা। 

এ সময় তল্লাশি করে ভারতীয় মদ পাওয়ার পর অটোরিকশায় থাকা সাত যুবককে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকরা জানিয়েছে, সীমান্ত থেকে মদ সংগ্রহ করে নিজের এলাকায় নিয়ে যাচ্ছিলেন তারা। 

ওসি আরও বলেন, পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হয়েছে এবং দুপুরে আদালতে পাঠানো হবে।