২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেল আরোহী দুইজন মাওয়ার দিকে যাচ্ছিলেন।

মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 12:21 AM

Updated : 26 Aug 2026, 02:31 PM

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী ব্রিজের ওপর গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুচিয়ামোড়া এলাকায় সার্ভিস সড়কে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের পরিচয় এখনও জানতে পারেন পুলিশ বলে জানিয়েছেন হাসাড়া হাইওয়ে থানার এসআই নুর মোহাম্মদ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, মোটরসাইকেল আরোহী দুইজন মাওয়ার দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি বলেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।