২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় একদিনে জেলের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

জালভর্তি মাছ পাওয়ায় আড়তদার ও জেলেদের মুখে হাসি ফুটেছে।

বরগুনায় একদিনে জেলের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সাগরে জাল ফেলে প্রথম দিনেই ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়েছেন বরগুনায় জেলেরা। একদিনেই ধরা পড়ে ৬৭ লাখ টাকার মাছ।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2022, 04:37 PM

Updated : 25 Jul 2022, 09:46 PM

নিষেধাজ্ঞার পর সাগরে জাল ফেলে প্রথম দিনেই ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকার করেছেন বরগুনায় জেলেরা। একদিনেই তাদের জালে ৬৭ লাখ লাখ টাকার মাছ ধরা পড়েছে।

শনিবার রাত ১২টার পর মাছ শিকারের জন্য সাগরে নামেন বরগুনার পাথরঘাটা উপকূলের জেলেরা। জালভর্তি মাছ পাওয়ায় ট্রলার মালিক, আড়তদার ও জেলেদের মুখে হাসি ফুটেছে।

Image

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সাগরে জাল ফেলে প্রথম দিনেই ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়েছেন বরগুনায় জেলেরা। একদিনেই ধরা পড়ে ৬৭ লাখ টাকার মাছ।

ওই এলাকার জেলে আবদুল জলিল বলেন, “সাগরে একবার জাল ফেলে যা পেয়েছি, তাই তড়িঘড়ি করে ভালো দাম পাওয়ার জন্য প্রথম বাজার ধরলাম।”

দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য ঘাটে সোমবার ২০ থেকে ২৫টি মাছ ধরার ট্রলার নোঙর করা দেখা গেছে। ওই ট্রলার থেকে ঘাট শ্রমিকরা একদিকে মাছ উঠাচ্ছেন অপরদিকে মাছ বিক্রি করছেন।

Image

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সাগরে জাল ফেলে প্রথম দিনেই ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়েছেন বরগুনায় জেলেরা। একদিনেই ধরা পড়ে ৬৭ লাখ টাকার মাছ।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “প্রথম দিনে অন্তত ২৫টি মাছধরা ট্রলার ঘাটে এসেছে। প্রতিটি ট্রলারে ভালো মাছ আছে।”

বিএফডিসির মার্কেটিং অফিসার বিপ্লব কুমার সরকার বলেন, প্রথম দিনে বিএফডিসি মৎস্য বাজারে মোট ১১ হাজার ৮৬৯ কেজি মাছ বিক্রি হয়েছে। এর মধ্যে ইলিশ বিক্রি হয়েছে ৭ হাজার ৭৮০ কেজি। অন্যান্য মাছ বিক্রি হয়েছে ৭ হাজার ৮০০ কেজি। মোট ৬৭ লাখ ৫৬ হাজার ৮০০ টাকার মাছ বিক্রি হয়েছে।”