২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত, আহত ৩

দুর্ঘটনার ফলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে যানজট সৃষ্টি হলে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

ঝিনাইদহে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত, আহত ৩
ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের নতুনবাড়ি এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2024, 11:43 AM

Updated : 26 Aug 2026, 10:58 AM

ঝিনাইদহ সদর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

শনিবার সকাল ৬টার দিকে সদর উপজেলায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস। 

নিহত আল আমিন (২৫) জেলার কোটচাঁদপুর শহরের উপজেলা পাড়ার আজিজুল ইসলামের ছেলে।  

আহত হয়েছেন অপর ট্রাকের চালকসহ তিনজন। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, সকালে চট্টগ্রাম বন্দর থেকে সার বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরী এলাকায় আসছিল। পথে নতুনবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

“এতে ঘটনাস্থলেই সার বোঝাই ট্রাকের ড্রাইভার মারা যান। সে সময় আহত দুই জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং আহত অপর একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। “

এদিকে দুর্ঘটনার ফলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে যানজট সৃষ্টি হলে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। 

নিহতের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।