২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পাথর ভাঙার ৩০টি অবৈধ কারখানা উচ্ছেদ

“ব্যবসায়ীদের বাকি মিলগুলো সরিয়ে নিতে দুদিন সময় দেওয়া হয়েছে।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2024, 07:00 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

সিলেটে অভিযান চালিয়ে ৩০টি পাথর ভাঙার অবৈধ কারখানা উচ্ছেদ করেছে প্রশাসন।

মঙ্গলবার সকালে সদর উপজেলার ধোপাগুলে অভিযান পরিচালনা করা হয় বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ জানান।

তিনি বলেন, “অভিযানের সময় ৩০টি পাথর ভাঙার অবৈধ কারখানা উচ্ছেদ করা হয়েছে। বাকি কারখানাগুলো ব্যবসায়ীরা সরিয়ে নেবেন বলে জানিয়েছেন। ব্যবসায়ীরা নিজ উদ্যোগে না সরালে আমরা ফের অভিযান পরিচালনা করবো।’’

আরও পড়ুন:

পাথর ভাঙার অবৈধ ১৫০০ কারখানা, মানুষ-পরিবেশের ত্রাহি ত্রাহি

অভিযানে নেতৃত্ব দেওয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম বলেন, “যারা জায়গা ভাড়া দিয়ে অবৈধ পাথর ভাঙার কারখানা স্থাপনে সহয়োগিতা করেছেন, তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরকে বলা হয়েছে।

“আমরা কাজ করতে চাই, তবে অনেক সময় মাববিক বিষয়ও সামনে আসে। এজন্য ব্যবসায়ীদের বাকি মিলগুলো সরিয়ে নিতে দুদিন সময় দেওয়া হয়েছে।”

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর, মহানগর পুলিশ ও আনসার বাহিনীর সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।