১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

“বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।”

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 10:45 AM

Updated : 26 Aug 2026, 01:20 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি আম বাগান থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

উপজেলার বাল্লা ইউনিয়নের বৈকা এলাকা থেকে মঙ্গলবার বিকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে হরিরামপুর থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান খান জানিয়েছেন। 

নিহত ২৮ বছর বয়সী সুমি আক্তার ওই গ্রামের মো. ছালামের স্ত্রী এবং একই গ্রামের আব্দুর রশিদ মোল্লার মেয়ে। 

স্থানীয়দের বরাতে ওসি শাহজাহান বলেন, “ছালাম প্রায় ১৪ বছর আগে পারিবারিকভাবে সুমিকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। তাদের সংসারে সাত বছরের এবং দেড় বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। 

“সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে ছালাম সুমিকে মারধর করেন। পরে প্রতিবেশী এক ব্যক্তি ও তার স্ত্রী ক্ষেতে ঘাস কাটতে গিয়ে আম বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুমির মরদেহ মরদেহ দেখতে পান।” 

নিহত সুমির মা আনোয়ারা বেগম বলেন, “মেয়ের জামাই ছালামকে ১৪ বছর আগে ৮ লাখ টাকা এবং ঘরের সমস্ত আসবাবপত্র দিয়েছি যাতে মেয়ে সুখে থাকে। মঙ্গলবার রাতেও ছালাম মেয়ের সঙ্গে ঝগড়া করে তাকে মারধর করছে।”

ওসি শাহজাহান খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তবে এঘটনায় এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।