২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক্টর-নছিমন সংঘর্ষে প্রাণ গেল কৃষকের

পুলিশ জানায়, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2024, 12:27 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্রাক্টর ও নসিমনের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ ঘটনা ঘটে বলে তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম জানান। 

নিহত তোজাম্মেল হক (৩৬) উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে। 

তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক বলেন, সকালে তোজাম্মেল জমি চাষ করে ট্রাক্টর নিয়ে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা খড়বোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। 

“এতে ঘটনাস্থলে ট্রাকচালক তোজাম্মেল হক মারা যান। পরে নসিমনে থাকা তিনজনকে আটক করে এলাকাবাসী।”

ওসি নজরুল বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।