২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

২০১১ সালের ২৯ সেপ্টেম্বর তাড়াশের একটি ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সাবিনা ইয়াসমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিরাজগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 06:53 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মাসুদুর রহমান জানান।  

দণ্ডপ্রাপ্ত আব্দুল মতিন (৪৬) উপজেলার ভায়াট গ্রামের বাহের আলীর ছেলে।

মামলার বরাতে আইনজীবী বলেন, ২০১০ সালের ২ জুন আব্দুল মতিন মানিকগঞ্জের তেরদোনা শোর হেলাচিয়া বাজার এলাকার আব্দুল কাদেরের মেয়ে সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকে আব্দুল মতিন স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন।

টাকা দিতে অস্বীকার করায় প্রায়ই সাবিনা ইয়াসমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত। এ অবস্থায় ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর তাড়াশ উপজেলার দক্ষিণ মথুরাপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সাবিনা ইয়াসমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে মামলা করেন।