২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কের বহুলী ইউনিয়নের আলোকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সিরাজগঞ্জ সদর থানা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2024, 10:14 AM

Updated : 26 Aug 2026, 09:41 AM

সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন। 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার বহুলী ইউনিয়নের আলোকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান। 

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসি গ্রামের যোগেশ সাহার ছেলে মহাদেব সাহা (৬০) এবং সদর উপজেলার মুক্তারগাতি গ্রামের আবু তালহার ছেলে আবু উবাইদা (২৪)।

আহতদের মধ্যে নিহত মহাদেব সাহার স্ত্রী ঝর্ণা রানীর (৫০) অবস্থা আশঙ্কাজনক। তাকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি সিরাজুল জানান, শহরের কাঠেরপুল থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। আলোকদিয়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। 

আহত হন অটোরিকশার চালকসহ আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

চালক ও তার সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।