শিশিরের শব্দে হেমন্তের বারতা
“সবুজ পাতার খামের ভেতর/হলুদ গাঁদা চিঠি লেখে/কোন্ পাথারের ওপার থেকে/আনল ডেকে হেমন্তকে?”- কবি সুফিয়া কামালের ‘হেমন্ত’ কবিতার দৃশ্যপট ফুটে উঠেছে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া, শেখ হাতি, কামারিয়া, রোয়াবিল গ্রামে। শরতের শেষ দিনে সোমবার হেমন্তের বারতা নিয়ে কুয়াশা ঢাকা ভোরে উঁকি দিয়েছে সূর্য। শিশির ভেজা ভোরে বক-পানকৌড়ি ডানা মেলেছে সবুজ জমিনে।
