২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী থেকে নেত্রকোণার আওয়ামী লীগ নেতা প্রশান্ত গ্রেপ্তার

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী থেকে নেত্রকোণার আওয়ামী লীগ নেতা প্রশান্ত গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতা প্রশান্ত রায়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 12:45 AM

Updated : 26 Aug 2026, 01:20 PM

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

রোববার রাত সোয়া ১১টার দিকে গাজীপুরের টঙ্গী থেকে নেত্রকোণা পৌরসভার সাবেক এই মেয়রকে গ্রেপ্তারের কথা বলেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী থেকে তাকে নেত্রকোণায় আনা হচ্ছে। 

তার বিরুদ্ধে থানায় সাত থেকে আটটি নাশকতার মামলা থাকার কথা তুলে ধরে তিনি বলেন, সোমবার তাকে আদালতে তোলা হবে।