১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ত্রাণ শাখার গোডাউনে লুটপাট ও ভাঙচুর: ক্ষতি ১৬ লাখ টাকা

“আন্দোলনকারীরা হামলা চালিয়ে গোডাউনে থাকা ৭০০টি শুকনা খাবারের প্যাকেট লুট করে নিয়ে যায়। যার মূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।”

সিরাজগঞ্জে ত্রাণ শাখার গোডাউনে লুটপাট ও ভাঙচুর: ক্ষতি ১৬ লাখ টাকা
৪ অগাস্ট সিরাজগঞ্জে ত্রাণ শাখার গোডাউনে লুটপাটের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 09:54 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার গোডাউনে লুটপাট ও ভাঙচরের ঘটনায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান রোববার এ তথ্য জানান।

শেখ হাসিনার সরকারের পতনের একদিন আগে ৪ অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জ কোর্ট চত্বরে অবস্থিত সরকারি গোডাউনে এ ঘটনা ঘটে।

আকতারুজ্জামান বলেন, “ঘটনার দিন আন্দোলনকারীরা হামলা চালিয়ে গোডাউনে থাকা ৭০০টি শুকনা খাবারের প্যাকেট লুট করে নিয়ে যায়। যার বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।

“এ সময় তিনতলা ভবনের সব থাই গ্লাস, সিসি ক্যামেরা ও মেইন গেটের গ্রিল ভাঙচুর করা হয়। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যারেজে থাকা গাড়ি।”

এতে মোট ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা বলেন, “এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।”