২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পুড়ল ৬ স্বর্ণের দোকান, ‘দৌড়াতে গিয়ে’ বৃদ্ধের মৃত্যু

পুলিশ বলছে, বৃদ্ধ মস্তিষ্কের রক্তরক্ষণে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ময়মনসিংহে পুড়ল ৬ স্বর্ণের দোকান, ‘দৌড়াতে গিয়ে’ বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মধ্যবাজারে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2023, 09:28 PM

Updated : 03 Jan 2023, 09:28 PM

ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ছয়টি স্বর্ণের দোকান পুড়ে গেছে। এ সময় দৌড়াতে গিয়ে পড়ে আহত হয়ে এক ‍বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় পৌর শহরের মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গফরগাঁও উপজেলা স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান।  

নিহত ব্যক্তির নাম আবুল মিয়া (৬০) বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহিদুল বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। 

গফরগাঁও মডেল থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, অগ্নিকাণ্ডে স্বর্ণের ছয়টি দোকান পুড়ে গেছে। এ সময় এক বৃদ্ধ মস্তিষ্কের রক্তরক্ষণে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। 

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মাইনুদ্দিন খান মানিক বলেন, “আবুল মিয়া নামে একজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তার নাক দিয়ে রক্ত বের হয়েছে। ধারণা করা হচ্ছে, আগুন দেখে দৌঁড়াতে গিয়ে কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে এমন হয়েছে। মাথায় আঘাত লাগার কারণে তিনি মারা গেছেন।”