১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে পুড়ে গেছে ১১ দোকান, ২ বাড়ি

এরমধ্যে কাপড় দোকান, চা দোকান, কসমেটিকস দোকান, গ্যাসের দোকান ছিল।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2025, 02:17 PM

Updated : 26 Aug 2026, 11:38 AM

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১১টি দোকানসহ দুইটি বসতঘর পুড়ে গেছে। 

বুধবার মধ্য রাতে সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাতিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার হারুনুর রশীদ। 

স্থানীয়দের বরাতে তিনি জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে আফাজিয়া বাজারের একটি কসমেটিক দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে তার আগেই ১১ দোকান ও দুটি বসতঘর পুড়ে যায়। এরমধ্যে কাপড় দোকান, চা দোকান, কসমেটিকস দোকান, গ্যাসের দোকান ছিল। 

স্টেশন লিডার হারুনুর রশীদ আরও বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।