২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার এড়াতে শ্রমিক লীগ নেতার নদীতে ঝাঁপ, রক্ষা পেলেন না

নায়েব আলী নিমাইচড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

গ্রেপ্তার এড়াতে শ্রমিক লীগ নেতার নদীতে ঝাঁপ, রক্ষা পেলেন না
পাবনার চাটমোহর উপজেলার শ্রমিক লীগ নেতা নায়েব আলীকে গুমাণী নদীর মাঝখান থেকে গ্রেপ্তার করা হয়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2025, 12:37 AM

Updated : 10 Sep 2026, 12:33 PM

গ্রেপ্তার এড়াতে পাবনার চাটমোহর উপজেলার এক শ্রমিক লীগ নেতা নদীতে ঝাঁপ দিয়েছিলেন; কিন্তু তাকে ধরতে সক্ষম হয় পুলিশ।   

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. তাহের আলী জানান।

তিনি বলেন, “আসামি নায়েব আলীকে গুমাণী নদীর মাঝখান থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়।”

নায়েব আলী নিমাইচড়া ইউনিয়নের নজের আলীর ছেলে এবং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি।

পুলিশ জানায়, হান্ডিয়াল বিস্ফোরক মামলার আসামি নায়েব আলী দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথপুর এলাকায় অভিযান গেলে তিনি নদীতে ঝাঁপ দেন।

চাটমোহর থানার ওসি মো. মঞ্জুরুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।