২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মা-ছেলে দগ্ধ

তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2024, 01:05 AM

Updated : 26 Aug 2026, 10:33 AM

নরসিংদীর পলাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে গুরুতর দগ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পলাশ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. সাদিকুল বারী জানান।

দগ্ধরা হলেন- ওই গ্রামের দিপালী রানী ধর (৬০) ও তার ছেলে উত্তম কুমার ধর (৩৮)।

পলাশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাতে উত্তম ধরের বাড়ির রান্না ঘরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে মা-ছেলে দগ্ধ হন।

খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

আগুনে দগ্ধ মা ও ছেলেকে উদ্ধার করে স্বজনরা প্রথমে ঘোড়াশালের ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ওই হাসপাতালের চিকিৎসক মানজুরুল ইসলাম বলেন, দগ্ধ মা ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।