২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিল উদ্ধার: নড়াইলে একজনের যাবজ্জীবন

২০০৯ সালে একটি বাসে তল্লাশির সময় আসামির কাছ থেকে ৩ লিটার ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2024, 03:59 PM

Updated : 29 Jan 2024, 04:02 PM

নড়াইলে মাদক মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলমগীর সিদ্দিকী জানান। 

দণ্ডিত মো. কাদের বিশ্বাস (৪০) যশোরের চৌগাছার মোহাম্মদপুরের করিম বিশ্বাসের ছেলে। 

রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। 

মামলার বিবরণে বলা হয়, ২০০৯ সালে সদর উপজেলার সিতারামপুর ব্রিজের পাশে একটি বাসে তল্লাশির সময় কাদের বিশ্বাসের কোমর থেকে ৩ লিটার ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা হয়।