২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

হোপ হাসপাতালের পেছনের মাঠ থেকে একটি জি থ্রি রাইফেল, ১০টি গুলিসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 11:13 PM

Updated : 26 Aug 2026, 10:16 AM

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।  

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে ১৪-এপিবিএন এর সহঅধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান।

গ্রেপ্তার ছাদেক হোসেন ওরফে কালা পুতো (২৪) ওই ক্যাম্পের হাফেজ আহমেদের ছেলে।

এপিবিএন কর্মকর্তা বলেন, ক্যাম্পের হোপ হাসপাতালের পেছনের মাঠ থেকে একটি জি থ্রি রাইফেল, ১০টি গুলিসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।