২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

১২ জুন সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করে সকাল ১১টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন।

চার দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2024, 05:42 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

চার দিনের রাষ্ট্রীয় সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে রাষ্ট্রপতি পৌঁছান বলে জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান জানান। 

এ সময় জেলা প্রশাসক ছাড়াও, পুলিশ সুপার আকবর আলী মুনসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান। 

সেখান থেকে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। 

এটি তার সরকারি সফর। সফরসূচি অনুযায়ী এ সময় তার ৪৬ জন সফরসঙ্গী থাকবেন।

রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম থেকে সার্কিট হাউজে যাবেন। সেখানে গার্ড অব অনার শেষে বিশ্রাম নেবেন। পরদিন সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় সার্কিট হাউজে পাবনার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। 

এরপর দিন (১১ জুন) একই সময়ে সার্কিট হাউজে জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করে আগামী ১২ জুন সেখানে গার্ড অব অনার গ্রহণ করে বেলা ১১টা ৪০ মিনিটে পাবনার শহিদ আমিন উদ্দিন স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন। 

এর আগে গত ১৬ জানুয়ারি নিজভূম পাবনায় এসেছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।