২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে নানার বাড়ি আসা শিশু দুটি আর ফিরবে না

দুপুরে শিশু দুটি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল; কোনো এক ফাঁকে তারা পুকুরের পড়ে যায়।

ঈদে নানার বাড়ি আসা শিশু দুটি আর ফিরবে না

ফাইল ছবি

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2023, 09:33 PM

Updated : 27 Apr 2023, 09:32 PM

সিলেটের গোলাপগঞ্জে নানার বাড়িতে ঈদ করতে আসা দুই শিশু পানিতে ডুবে মরা গেছে।   

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে গোলাপগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশু দুটি সম্পর্কে খালাত বোন। এদের মধ্যে তাছকিয়া আক্তারের বয়স ৭ বছর ও ফাইজা আক্তারের বয়স ৫ বছর। 

তাদের বাড়ি একই উপজেলায়–তাছকিয়ার বাড়ি রাখালগঞ্জ এবং ফাইজার বাড়ি সুনামপুরে। 

পুলিশ কর্মকর্তা জানান, দুপুরে শিশু দুটি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। সবার অগোচরে কোনো এক সময় তারা পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ না দেখার পর খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখেন স্বজনরা।