২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

মালবাহী ট্রাকটি উল্টে যাওয়ার পর ট্রা‌কে থাকা বস্তাগু‌লো সড়‌কে ছড়ি‌য়ে-ছি‌টি‌য়ে প‌ড়ে।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2024, 11:42 AM

Updated : 26 Aug 2026, 09:46 AM

মালবাহী ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উত্তরবঙ্গমুখী লেনে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার ভো‌রে বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কালিহাতী উপ‌জেলার পুংলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মীর মো. সাজেদুর রহমান জানান।

দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ বাড়ে। পরে সকাল ৮টার দিকে মালবাহী ট্রাকটি সরিয়ে নেওয়া হয়।

এমনিতেই বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গগামী গাড়ির চাপ অনেক বেশি ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।  

ওসি সাজেদুর বলেন, “মালবাহী ট্রাকটি উল্টে যাওয়ার পর ট্রা‌কে থাকা বস্তাগু‌লো সড়‌কে ছড়ি‌য়ে-ছি‌টি‌য়ে প‌ড়ে।

“ফলে উত্তরবঙ্গগামী লেনে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে সার্ভিস লেন চালু ছিল।”

ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেওয়ার পর বর্তমানে গাড়ি দ্রুতগতিতে চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।