২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান গ্রেপ্তার

পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2025, 06:28 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

হত্যা মামলায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে র‍্যাবের একটি দল ঢাকার উত্তরার দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জেলা গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর আলম জানান।

উপজেলার বানাইচ গ্রামের মুক্তিযোদ্ধা নুরুজ্জামান তোতার ছেলে গ্রেপ্তার আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন।

৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্নগোপনে ছিলেন তিনি।

শুক্রবার সকালে জয়পুরহাটের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব বলেন, “আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে হত্যাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। হত্যা মামলায় তিনি ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।”

জেলা গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর আলম বলেন, “আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে হত্যাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। তাকে জয়পুরহাটে আনা হচ্ছে।”