২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

স্বামীসহ ৭ দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরী

হেনরী দম্পতি এক যুবদল নেতা হত্যা মামলার এজাহারভুক্ত হুকুমের আসামি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 01:00 AM

Updated : 26 Aug 2026, 10:35 AM

সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বামী শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

বুধবার বিকালে তাদের সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করা হলে বিচারক রাসেল মাহমুদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। 

এরপর তাদের বিশেষ নিরাপত্তায় সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয় বলে সদর থানার ওসি হুমাযুন কবির জানান।  

এর আগে সোমবার বিকালে মৌলভীবাজারে আত্মগোপনে  থাকা অবস্থায় র‌্যাব তাদের আটক করে। পর মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

মঙ্গলবার রাতে তাদের সিরাজগঞ্জ এনে এসপির কার্যালয়ে রাখা হয়েছিল।

হেনরী দম্পতি সোহানুর রহমান রঞ্জু খান নামে এক যুবদল নেতা হত্যা মামলার এজাহারভুক্ত হুকুমের আসামি।

বাদীপক্ষের আইনজীবী রফিক সরকার বলেন, “৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত হন রঞ্জু খান।

এ ঘটনায় করা হত্যা মামলায় হেনরী দম্পতিকে আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।” 

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।