নাটোরে আম বাগানে মিলল একজনের মরদেহ
মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নাটোরের লালপুর উপজেলায় একটি আম বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামে মরদেহটি পাওয়া যায় বলে লালপুর থানার ওসি মো. উজ্জল হোসেন জানান।
নিহত কুরবান আলী (৪৫) ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি উজ্জল হোসেন বলেন, সকালে বড়বড়িয়া বাজারের পূর্ব পাশে খলিলুর রহমানের আম বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় শ্রমিকরা।
তিনি বলেন, খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
“কুরবান আলীর শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।”
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
