২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

পরে তিনি কল্পিত ডাকাতদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুললেও ধরা পড়েন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2022, 04:18 PM

Updated : 08 Aug 2022, 04:18 PM

জয়পুরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

তাছাড়া তাকে এক লাখ টকা জরিমানা করেছে একই আদালত। জরিমানা না দিলে তাকে আরও তিন বছর কারাভোগ করতে হবে।

জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত নাজিম উদ্দীন ওরফে করিম (৩২) জয়পুরহাটের কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামের আবু কালাম মণ্ডলের ছেলে।

আদালতের পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল মামলার নথির বরাতে জানান, ২০১৫ সালের ৫ মে রাতে নাজিম উদ্দিনের স্ত্রী রওশন আরা মারা যান। নাজিম উদ্দিন প্রচার করেন বাড়িতে ডাকাত ঢুকে তাকে হত্যা করেছে। তবে নাজিম উদ্দিনের আচরণে সন্দেহ হয় স্বজনদের। তাকে আসামি করে নিহতের দাদা ইসমাইল হোসেন বাদী হয়ে ওই দিনই কালাই থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই বুলবুল ইসলাম তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

পিপি বলেন, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিল। তাকে কারাগারে পাঠানো হয়েছে।