২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যু

এ দুর্ঘটনায় জনি নামের এক যুবক আহত হয়েছেন।

মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজছাত্রের মৃত্যু

মৃত সজীব হালদার

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2022, 03:00 PM

Updated : 04 Aug 2022, 03:03 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক কলেজছাত্র মারা গেছে।

ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পর বুধবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয় বলে বলড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন খান কুন্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

মৃত সজীব হালদার (২১) ওই উপজেলার বলড়া ইউনিয়নের কুইস্তারা গ্রামের নরেশ হালদারের ছেলে।

ইউপি চেয়ারম্যান মোসলেম বলেন, সজীব বুধবার মানিকগঞ্জের শেষ ও নবাবগঞ্জের শুরুর এলাকা চেগারঘোনা বেড়িবাঁধে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নেওয়া হচ্ছিল তাকে।

এ দুর্ঘটনায় হারুকান্দি ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের জনি (২২) গুরুতর আহত হয়েছে বলে জানান তিনি।

হরিরামপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাশার সবুজ বলেন, সজীব এবং জনি দুজনেই দক্ষিণ চাঁদপুর মাঠে নিয়মিত ফুটবল খেলতো। সজীবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।