২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে কম্পিউটারের দোকানে ট্রেনের টিকেট, মালিকের কারাদণ্ড

শফিকুল বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন নম্বর ব্যবহার করে অনলাইনে বিপুল পরিমাণ টিকেট কেটে নিতেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 11:26 PM

Updated : 10 Jul 2023, 11:26 PM

জয়পুরহাটে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার বিকালে পৌর শহরের রেলস্টেশন সড়কে মাস্টার কম্পিউটার নামে একটি দোকানে অভিযান চালিয়ে মালিক শফিকুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি দোকানটি সিলগালা করে দেওয়া হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. শামীম হোসাইন।

তিনি সাংবাদিকদের আরও বলেন, শফিকুল তার দোকানে দীর্ঘদিন থেকে বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন নম্বর ব্যবহার করে অনলাইনে বিপুল পরিমাণ টিকেট কেটে নিতেন। তারপর দ্বিগুণ দামে সেগুলো বিক্রি করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।