২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

এ ঘটনার ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 08:00 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে যুবলীগের কয়েক নেতাকর্মী গিয়ে কোতোয়ালি থানার পাশে (থানা মোড়) আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন করেন।

এ ঘটনার ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়েছে।

ভিডিওতে দেখা যায়, ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা যুবলীগের সদস্য হিমেল মাহাফুজ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কাওসার আকন্দ, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুবলীগ নেতা দেবাশীষ নয়ন জাতীয় ও দলীয় পতকা উত্তোলন করেন।

এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন।