১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, তেল লোড শুরু

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার থেকে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2025, 01:16 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

প্রশাসনের আশ্বাসের পর টানা তিন দিনের কর্মবিরতি প্রত্যাহার করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। 

বুধবার সকাল থেকে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার পর তেল লোড করা শুরু হয়েছে বলে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. মোশারফ হোসেন। 

তিনি বলেন, “খুলনার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের আশ্বাসে কর্মবিরতি তুলে নিয়েছি। আমাদের সাধারণ সম্পাদক আলী আজিমের জামিন প্রক্রিয়ায় তারা যথাযথ সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন।”

এর আগে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার থেকে কর্মবিরতি শুরু করে ট্যাংকলরি শ্রমিকরা।

আলী আজিম গত বছরের ২১ অগাস্টে খুলনা নগরের খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা এক মামলার আসামি। 

তাকে গ্রেপ্তারের প্রতিবাদে যৌথভাবে কর্মবিরতির ডাক দেয় খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, পদ্মা মেঘনা ও যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতি ও জ্বালানি তেল-সম্পর্কিত অন্য দুটি সংগঠন।

কর্মবিরতিতে খুলনা নগরের কাশিপুর এলাকায় রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। ফলে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৫টি জেলায় তেল সরবরাহ ব্যাহত হয়। 

এতে পাম্প এবং স্থানীয় পরিবেশকদের মজুত কমে আসছিল বলে জানাচ্ছিলেন সংশ্লিষ্টরা।

আগের খবর

আন্দোলনে অনড় ট্যাংকলরি শ্রমিকরাখুলনায় পাম্পে 'কমছেতেল

খুলনায় চলছে ট্যাংক লরি শ্রমিকদের কর্মবিরতি১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ