বরিশালে বিদ্যুতের তারে জড়িয়ে ইলেকট্রেশিয়ানের মৃত্যু
বুধবার বেলা একটার দিকে মেহেন্দিগঞ্জের চরলতা গ্রামে এ ঘটনা ঘটে
বরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হয়ে এক ইলেকট্রেশিয়ানের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা একটার দিকে চরলতা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আলী আশরাফ।
নিহত ব্যক্তির নাম মো. আজিজুল হক (৩৫)। তিনি উপজেলার চরএকরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মো. ইউনুস আলী হাওলাদারের ছেলে।
মেহেন্দিগঞ্জ থানার এসআই হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরলতা গ্রামের আবুল বেপারীর ঘরে বিদ্যুতের নতুন সংযোগ দিতে খুঁটিতে উঠেছিলেন আজিজুল। এসময় তারে জড়িয়ে তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
