২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক চাপায় বাইক আরোহী পোশাক শ্রমিকের মৃত্যু

পুলিশ জানায়, বাসের ধাক্কায় বাইক থেকে আব্দুর রহমান পড়ে গেলে অপরদিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।

গাজীপুরে ট্রাক চাপায় বাইক আরোহী পোশাক শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 09:21 PM

Updated : 10 Oct 2023, 09:21 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক তৈরি পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস জানান।

নিহত আব্দুর রহমান (২৩) ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাকরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি শ্রীপুরের হাই ফ্যাশন লিমিটেডের একটি সোয়েটার কারখানায় সুইং অপারেটরের চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, “কারখানায় ডিউটি শেষে নিজের মোটরসাইকেল যোগে ময়মনসিংহের ফুলপুরের বাড়িতে মায়ের কাছে যাচ্ছিলেন আব্দুর রহমান। পথে মোটরসাইকেলটি ওই এলাকায় পৌঁছলে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে মহাসড়কে ফেলে দেয়। “

পরে অপরদিক দিয়ে আসা একটি  ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকের চালক হারুন মিয়াকে আটক করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।