২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

২০২২ সালে ১০০ গ্রাম হেরোইন ও ছয় বোতল ফেন্সিডিলসহ সিমাকে গ্রেপ্তার করে পুলিশ।

গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন
গাইবান্ধায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2024, 07:57 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

গাইবান্ধায় হেরোইন ও ফেন্সিডিল বহনের দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো, ফিরোজ কবীর আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বদরুন্নাহার বেবী জানান। 

দণ্ডিত সিমা খাতুন (৪৫) স্বামীর বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলায়। 

এ মামলার আরেক আসামি ময়নুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে রায়ে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলা সদরের মায়ামনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হিরোইন ও ছয় বোতল ফেন্সিডিলসহ সিমাকে গ্রেপ্তার করে পুলিশ। 

তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার সিমাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়। 

আইনজীবী বেবী বলেন, “এ মামলার রায়ে আমরা সন্তুষ্ট।”