২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের ‘গুম-খুনের’ বিরুদ্ধে ফরিদপুরে মশাল মিছিল

শহরের জনতা ব্যাংকের মোড় থেকে শুরু করে মিছিলটি ফরিদপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2025, 01:14 AM

Updated : 26 Aug 2026, 11:44 AM

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ‘খুন, গুম, দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ডের বিচার দাবিতে ফরিদপুরে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে শুরু করে মিছিলটি ফরিদপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। 

সেখানে ছাত্র‌রা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহেল রানা বলেন, “২৪ এর গণ-আন্দোলনের সময় আমাদের ওপর হামলা চালিয়েছিল, তাদেরসহ ২৪ পরবর্তীতে যারা বাংলাদেশে নৈরাজ্যের সৃষ্টি করছে, তাদের হুঁশিয়ারি দিতে আমাদের এই মশাল মিছিল।” 

শাহ মুহাম্মদ আরাফাত নামে আরেক সমন্বয়ক বলেন, “সারা দেশে আওয়ামী লীগের ‘উপশক্তি’ আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। যারা ২৪ এর আন্দোলনে সরাসরি গণহত্যায় জড়িত ছিল, আমরা সেই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠনের হিসেবে চিহ্নিত করেছি।

“এসব গণহত্যাকারীকে এই বাংলায় নতুন করে পুনর্বাসিত করার সুযোগ দেওয়া হবে না। এই স্বাধীন বাংলাদেশকে রক্ষায় ছাত্র সমাজ বদ্ধপরিকর।