২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দলবেঁধে ধর্ষণ: মৃত্যুদণ্ডের আসামি গ্রেপ্তার

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2024, 05:25 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

নাটোরের সিংড়ায় অপহরণের পর দলবেঁধে ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডের  পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, মেজর মাহমুদ হাসান। 

গ্রেপ্তার ছাব্বির আহমেদ ওরফে আবু সাঈদ (২৬) নাটোরের বড়াইগ্রামের ধানাইদহ গ্রামের বাসিন্দা।

পরে তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, ওই র‍্যাব কর্মকতা। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১২ সালের ২০ অক্টোবর সিংড়ার এক নারীকে অপহরণের পর দলবেঁধে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই নারীর স্বজনরা থানায় একটি মামলা দায়ের করেন। 

২০২৩ সালের ৫ এপ্রিল এই মামলায় আদালত রায় ঘোষণা করে। রায়ে মামলার প্রধান আসামি, পলাতক আবু ছাব্বির আহমেদকে মৃত্যুদণ্ডসহ অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।