১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 04:57 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাপায় একটি অটোরিকশার দুই যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও চারজন।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-গফরগাঁও সড়কে উপজেলার তিরখী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ।

নিহতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালি এলাকার মফিজ উদ্দিনের ছেলে আটোরিকশা চালক জসিম (৩৮) এবং ত্রিশঊর্ধ্ব অজ্ঞাত পরিচয় এক নারী।

ওসি মুনসুর আহমেদ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-গফরগাঁও সড়কের ত্রিশালের তিরখী এলাকায় বালুবোঝাই ট্রাকের চাপায় যাত্রীবাহী একটি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলই আটোরিকশা চালক জসিম মারা যান। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা যান।

বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ওসি মুনসুর।