জাবির ইনস্টিটিউট থেকে বাদ পড়ল বঙ্গবন্ধুর নাম
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু তূলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’ থেকে বঙ্গবন্ধু শব্দটি বাদ দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, “১০ নভেম্বর তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বঙ্গবন্ধু তূলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নাম পুনঃনির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত বর্তমান নাম ‘তূলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’।
আদেশে যার ইংরেজি বলা হয়েছে, Institute of Comparative Literature and Cultural।
