২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতীক বুঝে নিলেন শেরপুরের সংসদ প্রার্থীরা

রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ প্রতীক গ্রহণ করেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 10:52 AM

Updated : 26 Aug 2026, 05:37 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনের বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ প্রতীক গ্রহণ করেন।

এদিকে শেষ মুহূর্তে হাইকোর্ট থেকে প্রার্থীতা ফিরে পেয়েছেন শেরপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ উদ্দিন। জেলা রির্টানিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন তার মনোয়নপত্র ক্রুটির কারণে অবৈধ ঘোষণা করেছিলেন।

হাইকোর্টের প্রার্থীতা বহালে আদেশের কপি পৌঁছানোর পর বুধবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ উদ্দিনকে (কাপপিরিচ) প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। 

শেরপুর-১ (সদর) আসনের বাকি প্রাথীদের মধ্যে বিএনপি মনোনীত সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা (ধানের শীষ), জামায়াত ইষলামী মনোনীত হাফেজ রাশেদুল ইসলাম (দাঁড়িপাল্লা), এনসিপি মনোনীত মো. লিখন মিয়া (শাপলা কলি), জাতীয় পার্টি মনোনীত মো. মাহমুদুল হক মনি (লাঙল) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ (মোটরসাইকেল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফাহিম চৌধুরী (ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস (হাতপাখা) ও এবি পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ বাদশা (ঈগল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।  

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল (ধানের শীষ), জামায়াত ইসলামীর মাওলানা নুরুজ্জামান বাদল (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি আবু তালেব মো. সাইফুদ্দিন (হাতপাখা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকর্সবাদী) মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান (কাঁচি) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা (মোটরসাইকেল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।  

এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও প্রার্থীর পক্ষে নিজ নিজ প্রতীক স্বাক্ষর দিয়ে বুঝে নিলেও শেরপুর-১ আসনে এনসিপি প্রার্থী অনুপস্থিত ছিলেন এবং তার পক্ষে কেউ প্রতীক বুঝে নেননি।

প্রতীক বরাদ্দের আগে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনের আচরণবিধি নিয়ে মতবিনিময় সভা করা হয়।

সেই সঙ্গে প্রতীক বরাদ্দ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ ও ব্যালট বাক্স প্রস্তুতকরণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।