২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে বজ্রপাতে চারজনের মৃত্যু, নিখোঁজ মাঝি

বজ্রপাতের ঘটনার পর থেকে বোটচালক নিখোঁজ রয়েছেন।

রাঙামাটিতে বজ্রপাতে চারজনের মৃত্যু, নিখোঁজ মাঝি
রাঙামাটির লংগদু উপজেলার কাপ্তাই হ্রদে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2024, 08:08 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

রাঙামাটির লংগদু উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন।

শনিবার বিকালে উপজেলার কাপ্তাই হৃদ ও আটারকছড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান লংগদু থানার ওসি হারুনুর রশিদ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকালে উপজেলার কাপ্তাই হৃদে একটি নৌকায় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। তারা মাইনি বাজার থেকে লংগদু উপজেলা সদরের বাড়ি ফেরার পথে মিনা বাজার এলাকায় বজ্রপাতের শিকার হন।

নিহতরা হলেন- বাচ্চু মিয়া (৩০), জিয়াউল হক (৫০) ও ওবায়দুল্লাহ (৩০)। নিহতরা সবাই লংগদু উপজেলা সদরের বাসিন্দা।

ঘটনার পর বোট চালক আক্কাস আলী (৪৫) নিখোঁজ রয়েছেন।

এ ছাড়া উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলায় বজ্রপাতে এক নারী মারা গেছেন। তার নাম রিনা বেগম (৩৬); তিনি ওই এলাকার মো. ইব্রাহিমের স্ত্রী।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (লংগদু সার্কেল) মো. আবদুল আউয়াল সাংবাদিকদের বলেন, দুই স্থানে বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।