২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে নাতির হাতে দাদি খুন

নাতি আব্দুল মান্নান মানসিক প্রতিবন্ধী বলে পরিবারের ভাষ্য। তাকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2023, 12:36 PM

Updated : 03 Mar 2023, 12:36 PM

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ‘মানসিক প্রতিবন্ধী’ নাতির হামলায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

হরিণাকুণ্ডু থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুলবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রুশিয়া বেগমের বয়স ৮০ বছর। তার নাতি আব্দুল মান্নান মানসিক প্রতিবন্ধী বলে পরিবারের ভাষ্য। তার বাবার নাম ফজলু মণ্ডল।

পরিবারের বরাত দিয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, রুশিয়া বেগম, তার পুত্রবধূ আম্বিয়া খাতুন (হান্নানের মা) এবং প্রতিবেশী রাহেলা খাতুন রাতে বাড়িতে বসে ছিলেন। ওই সময় মান্নান হঠাৎ চড়াও হন।  

“আম্বিয়া খাতুন দৌড়ে পাশের বাড়িতে চলে গেলেও বৃদ্ধা রুশিয়ার শ্বাসরোধ করেন মান্নান। পরে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। প্রতিবেশী রাহেলা খাতুন আশপাশের লোকজনকে খবর দিলে তারা এগিয়ে আসেন। ততক্ষণে মারা যান রুশিয়া বেগম।”

খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং মান্নানকে আটক করে থানায় নিয়ে যায়।