১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাজশাহী সিটির ১২৩৭ পরিচ্ছন্নতা কর্মী

প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 06:44 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

কোরবানির ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। 

সোমবার বেলা ১১টার দিকে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে অনুদানের অর্থ তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। টানা দ্বিতীয়বারের মত রাজশাহী সিটির পরিচ্ছন্নতা কর্মীরা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন।

অনুষ্ঠানের অতিথি মাহফুজুর রহমান রিটন বলেন, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। তাদের কাজের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই আর্থিক অনুদান দিয়েছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, পরিচ্ছন্নতার জন্য রাজশাহী শহরের আলাদা সুনাম রয়েছে এবং সেই সুনাম ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রয়োজনে তিনি নিজেও পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে কাজ করবেন এবং ১২ ঘণ্টার মধ্যে নগরের সব বর্জ্য অপসারণের সক্ষমতা দেখাতে চান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ।