২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কবরস্থান থেকে সাত কঙ্কাল চুরি

শুক্রবার বিকালের দিকে ঘটনাটি সকালের নজরে আসে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2022, 10:08 AM

Updated : 06 Aug 2022, 10:57 AM

বরিশালের গৌরনদী উপজেলার একটি কবরস্থান থেকে মুক্তিযোদ্ধাসহ সাতজনের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মাঝিবাড়ির পারিবারিক কবরস্থানে বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে ভোরের মধ্যে যেকোনো সময়ে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার বিকালের দিকে সকালের নজরে আসে।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাঝি বাড়ির পারিবারিক গোরস্থান থেকে পাঁচজন পুরুষ ও দুই জন নারীর কঙ্কাল চুরি হয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বার্থী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মনু মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্বৃত্তরা মাঝিবাড়ি কবরস্থান থেকে সাতজনের কঙ্কাল চুরি করেছে। এর মধ্যে রয়েছে- ৪ বছর আগে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাঝি, ৮ বছর আগে মারা যাওয়া মুন্নী বেগম, ৭ বছর আগে মারা যাওয়া মতু মাঝি, ৬ বছর আগে মারা যাওয়া মিরাজ মাঝি, ৩ বছর আগে মারা যাওয়া লকু মাঝি ও ৪ মাস আগে মারা যাওয়া রাশিদা বেগমের কঙ্কাল।